শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গুলশানে ডিসিসি মার্কেটে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

agunআওয়ার ইসলাম: রাজধানীর  গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের কাঁচাবাজারের অংশটির একাংশ ধসে পড়েছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মোদক জানান, সোমবার রাত আড়াইটায় আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।পুলিশের গুলশান বিভাগের  উপ কমিশনার মুসতাক আহমেদ ঘটনাস্থল থেকে রাত পৌনে ৪টায় সংবাদ মাধ্যমকে জানান, ,"ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কাজ করছে।"

টেলিভিশন ফুটেজে দুই তলা মার্কেটের পূর্বদিকের বেশ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।

মার্কেটের ওই পাশের একাংশ ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।

%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8মার্কেটের দোকান মালিক সমিতির এক নেতাকে ফায়ার সার্ভিসের কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এর পর ভোর পৌনে ৫টার দিকে মার্কেটের একদল ব্যবসায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের উপর চড়াও হলে তারা সরে যান। তখনো মার্কেটে আগুন জ্বলছিল।

এর প্রায় ১৫ মিনিট পর পানি নিয়ে নতুন করে আগুন নেভাতে শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মার্কেটের সামনে আহাজারিরত এক দোকান মালিক বলেন রাত ২টার সময় মার্কেটে আগুন লাগে বলে এক নিরাপত্তা রক্ষী তাকে জানান। ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ