সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

‘ইলমি যোগ্যতা অর্জনের পাশাপাশি ছাত্র জমিয়তের কাজকে বেগবান কর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qaumi_tangailমোস্তফা ওয়াদুদ: রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ টাঙ্গাইল জেলা কওমি ছাত্রদের মিলনমেলা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ, বারিধারাস্থ টাঙ্গাইল জেলা শাখা'র উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় রাজধানীর আরজাবাদ, ফরিদাবাদ, রাহমানিয়া, লালমাটিয়া, তেজগাঁও, মালিবাগ, যাত্রাবাড়ী, চৌধুরীপাঁড়া, এয়ারপোর্ট এবং উত্তরার জামিয়া সোবহানিয়াসহ আরো বেশ কয়েকটি মাদরাসা থেকে বিপুল সংখ্যক ছাত্র অংশ নেন।

মূল অনুষ্ঠান শেষে জুমার পূর্বমুহূর্ত একেএকে কয়েক ভাগে বিভক্ত হয়ে ছাত্ররা সৌজন্য সাক্ষাত করে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী’র সাথে।

হযরত এ সময় উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্তকারে মূল্যবান নসিহত পেশ করেন। বলেন, সুন্দর জীবন গঠনে ইলমি যোগ্যতার কোন বিকল্প নেই। মুতালাআ'র ক্ষেত্রে অলসতা করবে না, নেক কাজে বিলম্ব করবে না। তবেই ইলমের নূর দ্বারা তোমার জীবন সুন্দর হবে আলোকময় হবে।

তিনি বলেন, এসবের পাশাপাশি জাতীয় সমস্যা নিয়ে কাজ করার মনোভাব রাখবে, সে হিসেবে রাজনৈতিক দূরদর্শিতা অর্জনে ছাত্র জমিয়তের ছায়াতলে সংবদ্ধ হও। জমিয়তের দাওয়াতকে সবার মাঝে ছড়িয়ে দাও।

এ সময় হযরত সবার জন্য বিশেষভাবে দোয়া করেন ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ