বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বের সর্ববৃহৎ হোটেল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hotel_big_makkaআওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা শহরের ‘আবরাজ কুদাই’ বিশ্বের সবচেয়ে বড় হোটেল। বর্তমানে হোটেলটির নির্মাণের কাজ এখনও চলছে। ২০১৭ সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আবরাজ কুদাই হোটেলের মূল আকর্ষণ, ১০,০০০ ঘর, ৭০টি রেস্তোরাঁ, এবং ৫টি হেলিপ্যাড। ১.৪ মিলিয়ন বর্গমিটার স্থান জুড়ে বিস্তৃত এই হোটেলে রয়েছে ১২টি উঁচু টাওয়ার। এছাড়াও, ফুড কোর্ট, বাস স্টেশন, কনভেনশন সেন্টার, শপিং মল, অতিরিক্ত কয়েকটি বলরুম— এই হোটেলটিকে একটি ছোট শহরের রূপ দিয়েছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় এই হোটেলটির জন্য যে অঙ্কের টাকা বরাদ্দ করেছে তা প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। এই বিল্ডিংটির নকশা প্রস্তুত করেছে দার-আল-হান্দাশ গ্রুপ।

বিল্ডিং-এর উপরের পাঁচটি ফ্লোর সৌদি আরবের রাজপরিবারের জন্য বরাদ্দ রয়েছে। এসব থেকে বোঝাই যায় যে, আমজনতার জন্য এই হোটেল একেবারেই নয়। সূত্র: এবেলা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ