সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বর্ষসেরা ফাইজ সাবরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_93338826_36123cc2-64e3-43da-9573-bf8393e32f60আওয়ার ইসলাম : ফুটবল জগতের নামি-দামি খেলোয়াড়দের পেছনে ফেলে মালয়েশিয়ার ফুটবল তারকা মোহাম্মদ ফাইজ সাবরি ফিফার ২০১৬ সালের সেরা গোলের পুরস্কার জিতে নিয়েছেন। পুস্কাস পুরস্কার নামে পরিচিত বর্ষসেরা গোলের সম্মানটি এই প্রথমবারের মত পেল মালয়েশিয়া। মালয়েশিয়ার পেনাংয়ের ২৯ বছর বয়স্ক এই খেলোয়াড় দেশটির সুপার লীগে পাহাং রাজ্যের বিরুদ্ধে খেলায় ফ্রি কিক থেকে দেয়া একটি দুর্দান্ত গোল দেন। এ গোলটির জন্য বর্ষসেরা গোলের দৌড়ে ৬০ শতাংশ ভোট পান।

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্দো ফাইজির হাতে পুরস্কার তুলে দেন। তার সাথে প্রতিযোগীতায় ছিলেন ব্রাজিলের মার্লন এবং ভেনিজুয়েলার মিডফিল্ডার দানিউসকা রদ্রিগেজের মতো খেলোয়াড়। ফাইজ সাবরির পুস্কাস পুরস্কার জয়ে মালয়েশিয়া ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও বেশ সাড়া পড়েছে।

"ফাইজ এখন বিশ্বের একটি আইকন" বলেন পেনাং ফুটবল অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজার জাইরিল খির জোহারি।" এটি দারুণ এবং তার প্রাপ্য একটি অর্জন, শুধুমাত্র তার জন্যই নয় পুরো মালয়েশিয়ার জন্য"। "আমি নিশ্চিত সে পুরো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে" বলেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ