মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী আট দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rajib_gandhiআওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার আরেক পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে (৩০) আটদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকাল ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজিব গান্ধীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে  গ্রেফতার করা হয়।  হলি আর্টিজানে হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ও অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজানসহ ৩৩ জন পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হন।

জঙ্গি হামলার সঙ্গে জড়িত বাশারুজ্জামান ওরফে চকলেট, রিপন, খালিদ, জুনায়েত, মুসা ও রাজীব গান্ধী ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। এর মধ্যে রাজীব গান্ধী নব্য জেএমবির উত্তর অঞ্চলের শাখা নিয়ন্ত্রণ করতেন।

পুলিশ দাবি করেছে, রাজীব গান্ধী টাঙ্গাইলে আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজান হামলার কথা স্বীকার করেছেন।

ডিএস