বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

`মাদরাসা শিক্ষার্থীদের ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

benjirআওয়ার ইসলাম: র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা প্রদর্শন করতে হবে। কুরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে বিপথগামী করা হচ্ছে। তারা হত্যা, খুন, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে। মাদরাসা শিক্ষা কখনোই জঙ্গিবাদের সমার্থক নয়। মাদরাসার শিক্ষার্থীদের ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে হবে। যাতে তারা সরকারি-বেসরকারি চাকরি পেতে পারে। শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যে নিজেকে নিয়োজিত করতে পারে।  তারা উপযোগী না হলে কাজ পাবে না। ফলে তারা হতাশাগ্রস্ত হয়ে বিপথগামী হতে পারে।

গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ এস.কে সালেহিয়া কামিল মাদরাসার কম্পিউটার ল্যাবে ল্যাপটপ ও কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি আমাদের উপলব্ধি করতে হবে। মাদরাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লভেল, ও লেভেল স্তরের শিক্ষার্থীসহ সবাইকে এটি বুঝতে হবে। দেশীয়ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার এস.এম এমরান হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে বেনজীর আহমেদ মাদরাসার অধ্যক্ষের হতে কম্পিটার ল্যাবের ৫টি কম্পিউটার, ৫টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার তুলে দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ