বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সমাজসেবায় সম্মাননা পেলেন ড. মাওলানা ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faruqi5আওয়ার ইসলাম: সমাজসেবার স্বীকৃতি হিসেবে পাক্ষিক সবার খবর সেরা ২০১৬ সম্মাননা পেয়েছেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ব বিদ্যালয় মালয়েশিয়ার লেকচারার ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

শুক্রবার রাজধানীর ফটোজার্নালিস্ট মিলনায়তনে এক সাড়ম্বর অনুষ্ঠানে গুণীজনদের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন মাওলানা ফারুকী।

ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ছাত্রাবস্থা থেকেই এলাকায় নানারকম স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করে আসছেন।

কুষ্টিয়ার নিজ গ্রামে তিনি মাদরাসা মসজিদ প্রতিষ্ঠাসহ গরিব অসহায়দের চিকিৎসা সেবা ইত্যাদিতে লেগে আছেন দীর্ঘদিন ধরে। তিনি যুগশ্রেষ্ঠ মণীষী সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর চিন্তার আন্দোলন রিসালাতুল ইনসানিয়া বাংলাদেশের আমীর। এছাড়াও কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি।

বর্তমানে পিএইচডি গবেষণার জন্য মালয়েশিয়ায় অবস্থান করলেও দেশের জন্য আন্তপ্রাণ মাওলানা ফারুকী। মেধা মনন ও কর্মকৌশল দিয়ে তিনি সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন নিজের দেশ ও এলাকাকে।

তরুণ সমাজ সেবক হিসেবে  এ স্বীকৃতি কাজের প্রতিশ্রুতিকে আরো দ্বিগুণ করবে বলে জানান তিনি।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, আলেমদের হাতে নেতৃত্ব চাইলে জরুরি তৃণমূলের সঙ্গে সংযোগ। আলহমাদুলিল্লাহ আমি চেষ্টা করছি দীর্ঘদিন ধরে সেই কাজ করার জন্য। আমার এলাকায় মানুষজন নানাভাবে উপকৃত হয়েছে রিসালাতুল ইনসানিয়া বাংলাদেশ ও কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে। আল্লাহ সুযোগ দিলে সমাজের সর্বস্তরে এ ফায়দা পৌঁছে দেয়ার আশা রাখি।

আরআর