মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কসবা বর্ডারহাটে ক্রেতাশূন্য বাংলাদেশি দোকান, ভিড় ভারতীয় দোকানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
ব্রাক্ষ্মনবাড়িয়া, প্রতিনিধি

kasbaব্রাহ্মণবাড়িয়ার কসবার বর্ডারহাটে বাংলাদেশি দোকানগুলো যেন ক্রেতাশূন্যতায় ভুগছে। রবিবার (২২ জানুয়ারি) সরেজমিনে এমনটাই দেখা গেল।

অপরদিকে প্রতিনিয়ত ভিড় বাড়ছে ভারতীয় দোকানগুলোতে। এ ব্যাপারে কসবা থেকে আসা শুটকি ব্যাপারী দিলিপ দাস (৪৫) অভিযোগ করে বলেন, 'সীমান্তে বিএসএফ'র কড়াকড়ির কারণে সে দেশের লোকজন হাটে তেমন অাসতে পারছে না। অথচ বাংলাদেশি ক্রেতাদের প্রবেশাধিকার সহজ হওয়ায় হাটে বাংলাদেশি ক্রেতার ভিড় বেড়েই চলছে। ফলে ভারতীয় বিক্রেতাদের ব্যবসা ভালো হলেও হতাশ বাংলাদেশি বিক্রেতারা।'

অভিযোগের শেষ নেই বাংলাদেশি ক্রেতাদেরও। কসবার নেমতাবাদ থেকে আসা শিক্ষার্থী মোস্তফা কামাল (১৯) অভিযোগ করে বলেন, 'ভারতীয় পণ্যের প্রতি সবার ঝোঁক থাকায় বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন।'

এ ব্যাপারে ভারতের কমলাসাগর থেকে কসমেটিকস দোকানি জোটন দাসের সাথে কথা বললে তিনি তা অস্বীকার করে বলেন, আমরা পণ্যের গায়ের মূল্যে বিক্রি করি। তবে কেউ যদি এমন করে থাকে তাহলে সে অবশ্যয় অন্যায় করছে।'

অভিযোগ ওঠেছে পণ্যের গুণগত মান নিয়েও। কসবা থেকে অাগত আবুল কাশেম (৪৮) বলেন, ভারতীয় স্টলগুলোতে বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভির থাকার কারণে অনেক সময় বিক্রেতারা মেয়াদবিহীন পণ্য দিয়ে দেয়। যা চড়ম প্রতারণা।'

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ মালিকানায় গত বছরের (২০১৫) ১১ জুন যাত্রা শুরু হয় এ বর্ডার হাটের। শুরুতে জমজমাট হলেও তিনমাস পার হবার পরই হাটের বাংলাদেশ অংশে কমে গেছে ভারতীয় ক্রেতাদের উপস্থিতি। তাই বাংলাদেশি বিক্রেতারা হাট কতৃপক্ষের কাছে দাবি করছেন অনতিবিলম্বে হাটের ভারসাম্য ফেরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার।

আরআর