বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাতার ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar4

কাতার প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা উপলক্ষে এফডিপি তার সকল সদস্যদের জন্য এক আনন্দ ভ্রমণের আয়োজন করে।

শুক্রবার সকাল নয়টায় দশটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রো সহ৬০ সদস্যের বিরাট বহর নিয়ে দোখান বীচের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। বীচে পৌঁছনোর আগেই প্রসাদ সদৃশ এক সুরম্য মসজিদে আমরা জুমার সালাত আদায় করি। তাকওয়া বিষয়ে খতিব সাহেবের চমৎকার এবং সাবলীল বক্তব্য ছিলো বাড়তি পাওয়ানা।

সালাত শেষে অল্প সময়ের ভেতরেই আমরা বীচে পৌঁছি। তারপর সবাই বেশ আনন্দ উৎসবে মেতে উঠেন।

ইতোমধ্যেই ডাক আসে দুপুরের খাবারের। মানিক ভাই এর রান্না করা বিরানীর মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। কিছুক্ষণ বিরতির পর তোড়জোড় চলে সাগরে যাপিয়ে পড়ার। নামব না নামব না করেও শেষ পর্যন্ত নামতে হলো সাথীদের চাপাচাপিতে। কর্মময় দিনের ক্লান্তিগুলো ধুয়ে মুছে দিলো সাগরের নোনা জল।

আছরের সালাত আদায় শেষে শুরু হলো এফডিপি এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা। এফডিপি এর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বশির আহমেদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের কোরআন কারীম তেলাওয়াত এর মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। শাহ মাসুম খাদেম এর চমৎকার হামদ এতে অন্য রকম মুগ্ধতা তৈরি করে।

qatar5

মাহমুদুল হাসান চৌধুরীর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এফডিপি এর নির্বাহী পরিচালক ইয়াসিন পাশা ও বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা শিব্বির আহমাদ বলেন, কাতারে আমি অনেক সমিতি দেখেছি কিন্তু এফডিপি এর মতো তার সদস্যদের জন্য এমন আনন্দ ভ্রমণের উদ্যোগ নিতে দেখিনি। তার জন্য এফডিপি এর সকল পরিচালকদের আন্তরিক ধন্যবাদ।

এফডিপি এর ষাণ্মাসিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এফডিপি এর নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী।

সভ