মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আইএস সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarআওয়ার ইসলাম: ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে মালয়েশিয়া প্রবাসী দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

এছাড়া ফিলিপাইন ও মালয়েশিয়ার আরো দুই নাগরিককে আটক করা হয়। সোমবার স্থানীয় পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। বাংলাদেশি দুজনের বয়স ২৭ থেকে ২৮ বছর হবে। তারা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।

ফিলিপাইনের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।

চারজনকে আটকের তথ‌্য দিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিপাইনের ওই নাগরিক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ‌্য থেকে আইএসের জন্য জঙ্গি সংগ্রহে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।

বাংলাদেশি দুজন ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা।

বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেফতার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ