শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ডোনাল্ড ট্রম্প! সিরিয়ান শিশুদের জন্য কিছু করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Alabedআওয়ার ইসলাম : টুইট করে বিখ্যাত হওয়া সিরিয়ান শিশু বানা এবার ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে টুইট করেছে। টুইটে ট্রাম্প সিরিয়ান শিশুদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে বলে সে।

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,

আমার নাম বানা আলাবেদ এবং আমি সিরিয়ার আলেপ্পোর সাত বছরের এক বালিকা। আমি গত বছর ডিসেম্বর মাসে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত সিরিয়াতেই থাকতাম। আমি সিরিয়ার সেইসব শিশুদের অংশ যারা সিরিয় যুদ্ধের ফল ভোগ করছে। কিন্তু এখন তুরস্কের নতুন এক বাড়িতে আমি শান্তিতে আছি।

আলেপ্পোতে থাকার সময় আমি স্কুলে পরতাম, কিন্তু সেটা বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। আমার কিছু বন্ধু সেখানে মারা গেছে। এজন্য আমার খুব দু:খ। তারা আমার সাথে এখানে থাকলে আমরা একসাথে খেলতে পারতাম।

আমি আলেপ্পোতে থাকতে খেলতে পারতাম না। সেটা ছিল এক মৃত্যুপুরী। এখন তুরস্কে আমি বাইরে যেতে পারি এবং মজা করতে পারি। আমি স্কুলেও যেতে পারি, যদিও এখনো যাওয়া শুরু করিনি। একারণেই সবার জন্য শান্তি গুরুত্বপূর্ণ, আপনার জন্যও গুরুত্বপূর্ণ।

যাইহোক, সিরিয়ার লাখ লাখ শিশু এখনো আমার মত শান্তিতে নেই। তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কুফল ভোগ করছে। তারা ভোগান্তিতে আছে বড় মানুষদের কারণে। আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, আপনি দয়া করে সিরিয়ার জনগণ ও শিশুদের রক্ষা করুন।

কারণ তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে। আপনি যদি প্রতিশ্রুতি দেন আপনি সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন, তাহলে ধরে নেন আমি আপনার একজন নতুন বন্ধু। আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন, তা দেখার অপেক্ষায় রইলাম।

সূত্র : বিসিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ