সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নরওয়েতে চালু হলো ‘হালাল ঋণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narway_halalআওয়ার ইসলাম: ইসলামি ঋণ বা হালাল উপায়ে ঋণের ধারণা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। সেই ঢেউ নরওয়েতেও দেখা গেল। দেশটির স্টোরব্রান্ড ব্যাংক পরীক্ষামূলকভাবে ইসলামি বা হালাল ঋণ চালু করেছে।

শরীয়া অনুসরণ করে ব্যাংকটি এধরনের ঋণ চালু করার পর অনলাইনে সুদমুক্ত ঋণ নিতে আহবান জানিয়েছে।

নরওয়েতে বসবাসরত মুসলিমরা ব্যাংকটির কাছে প্রচলিত ঋণের বদলে সুদমুক্ত ঋণ চালুর আহবান জানানোর পর ব্যাংক স্টোরব্রান্ড তাতে সাড়া দেয়।

মুসলিমরা জানায়, তাদের পক্ষে ধর্মীয় বিশ্বাসের কারণে সুদসহ ঋণ নেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা ঋণ গ্রহণ করতে পারছেন না।

এরপর ব্যাংকটির পক্ষ থেকে গৃহ ঋণসহ বিভিন্ন ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে হালাল ঋণ চালুর কথা জানিয়ে দেওয়া হয়।

মুসলিম ছাড়াও যে কেউ ইচ্ছে করলে এধরনের হালাল ঋণ গ্রহণ করতে পারবে। হালাল ঋণ চালুর এক সপ্তাহে ৩ শতাধিক ব্যক্তি এধরনের ঋণের জন্যে আবেদন করেছেন।

স্টোরব্রান্ড এখন হালাল ঋণ নিয়ে বড় ধরনের মূল্যায়নে যাচ্ছে। ব্যাংকের পক্ষ থেকে ব্রিটেন ও মালয়েশিয়ায় ইসলামি ব্যাংক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বোজর্ন এরিক সায়েট্টেম।

তবে হালাল ঋণ চালুর কারণে দেশটির অনেক কট্টরপন্থী গ্রাহক এর বিরোধিতা করে ব্যাংকটির সঙ্গে লেনদেনের বাতিলের সিদ্ধান্তও নিচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ