মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

শুধু রাখাইন নয়, মুসলিম নিধন হয়েছে পুরো মিয়ানমারে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga20আওয়ার ইসলাম : শুধু রাখাইন নয়, মিয়ানমারের একাধিক রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন চালিয়েছে। আর নির্যাতন ও দমননীতির পক্ষে মিয়ানমার কর্তৃপক্ষের অযৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার (দূত) ইয়াংহি লি এক বিবৃতিতে ওই নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুুলে ধরেন। একই সঙ্গে তিনি মিয়ানমারে সফরকালে যেসব রোহিঙ্গা মুসলিমের সঙ্গে কথা বলেছেন তারা আবারও নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন,  এ ধরনের সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে এ মুহূর্তে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে ইয়াংলির বিবৃতি প্রকাশ করা হয়। তার নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ৯ থেকে ২০ জানুয়ারি মিয়ানমার সফর করে।

ইয়াংহি লির বিবৃতিতে বলা হয়, তার নেতৃত্বে প্রতিনিধি দল রাখাইন রাজ্যের বুথিডং এবং মংডু এলাকা পরিদর্শনকালে নিযাতনের প্রমাণ তারা পেয়েছেন। এসব এলাকার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে দুর্বিষহ জীবন কাটাতে দেখেছেন। তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিশু ও নারীদের ওপর বাড়াবাড়ি রকমের নির্যাতন চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকারের কোনো তোয়াক্কাই করেনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ