মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ধর্মকে বাদ দিয়ে জীবন ও সমাজ হয় না: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

igp_sahidulআওয়ার ইসলাম: 'ধর্মকে বাদ দিয়ে কোনো জীবন হয় না। ধর্মকে কটাক্ষ করে এবং একে বাদ রেখে সমাজ হয় না' এমনটাই বলরেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

রোববার শরীয়তপুরের গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, 'শিক্ষার কাঠামো ও শিক্ষানীতি বিজ্ঞান ভিত্তিক হওয়া দরকার। অসাম্প্রদায়িক চেতনা যাতে শিক্ষার মধ্যে না আসে সে লক্ষ্যে কাজ করা দরকার। অনেক সময় সিলেবাসে অসাম্প্রদায়িক চিন্তা-ভাবনা ঢুকাতে গিয়ে প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে। পূর্বেকার সমাজে নৈতিক ও সামাজিকতা ছিল। বর্তমান সমাজে সেটা কমে গেছে।'

এসময় আইজিপি বলেন, 'জঙ্গি দমনে পুলিশের সফলতা আছে। জঙ্গিদেরকে দাবিয়ে রাখা হয়েছে। তবে নির্মূল করা সম্ভব না। কেননা ওরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তাদেরকে দমন করতে হলে সমাজের সকলের সহযোগিতা করতে হবে।'

তিনি বলেন, 'জঙ্গি এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সমাজের শত্রু, জনগনের শত্রু। এরা টাকার জন্য বাবা-মাকেও খুন করতে পারে।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ