মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মাত্র ২১ দিনে হাফেজ হয়ে তাক লাগাল মাশহুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

hafez_sylhetমাদরাসায় ভর্তির ২১ দিনের মাথায় পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করে সিলেটবাসীকে অবাক করে দিয়েছে হাফেজ মাশহুদ হোসাইন।

জানা গেছে, সে সিলেট নগরীর কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসায় গত ১৩ ডিসেম্বর ভর্তি হয়ে কুরআন মুখস্থ করা শুরু করে। মধ্যখানে দু'দিন সিলেট ইজতেমা মাঠে অবস্থান করে পূনঃরায় মুখস্থ করা শুরু করে এবং মোট ২১দিনে ৩০পারা কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে।

হাফেজ মাশহুদ হোসাইনের জন্ম ২০০৬ সালের পহেলা মার্চ। সে কানাইঘাট উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। তার বাবা আব্দুর রহিম ও একজন হাফিজে কোরআন। ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়। পরে মা-বাবার আগ্রহে কানাইঘাট থেকে সিলেট কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম মাদরাসায় তাকে ভর্তি করে দেয়া হয়।

গত ৬ জানুয়ারি মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদরাসা মসজিদে তার সম্মানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে গত ২৮ জানুয়ারি শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে কিশোর বালক মাশহুদ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে এসময় হাজার হাজার জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই তাকে নগদ টাকা পুরস্কার প্রদান করেন।

ইমাম সমিতির আহবানে জনৈক ধর্ম ও শিক্ষানুরাগী ব্যক্তি তার শিক্ষা অর্জনের যাবতীয় ব্যয়ভার গ্রহনের জন্য সম্মত হয়েছেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ