মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাসিনা-আব্বাস বৈঠক: এক সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina-abbas_267336আওয়ার ইসলাম : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকের পর দু'দেশের সরকারি পর্যায়ের বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হয়।
বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতা একান্ত বৈঠকে বসেন। মাহমুদ আব্বাস ও শেখ হাসিনার মধ্যে একান্ত বৈঠকের পর দু'দেশের সরকারি পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিশন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই নেতা এই স্বাক্ষরানুষ্ঠান প্রত্যক্ষ করেন। এরপর মাহমুদ আব্বাস পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার বিকেলে ঢাকায় আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এটাই মাহমুদ আব্বাসের প্রথম বাংলাদেশ সফর।

সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ