মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

নতুন সিইসি হলেন নুরুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul_hudaআওয়ার ইসলাম: নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক সচিব কে এম নুরুল হুদাকে মনোনীত করেছেন।

সোমবার রাতে সচিবালয়ে সংবাদিকদের ব্রিফিংকারে মন্ত্রীপরিষদ সচিব মো: শফিউল আলম জানান, সার্চ কমিটির পক্ষ থেকে দুজনের নাম প্রস্তাব করা হয়েছিল , একজন কে এম নুরুল হুদা এবং আরেকজন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার। রাষ্ট্রপতি কে এম নুরুল হুদাকে বেছে নিলেন।

নতুন চার নির্বাচন কমিশনার হচ্ছেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক বিচারক কবিতা খানম এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

রাষ্ট্রপতি মো আবদুল হামিদ তাদের নিয়োগ অনুমোদন দিয়েছেন।

এর বাইরেও সার্চ কমিটির পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তারা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমনা খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড: তোফায়েল আহমেদ, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আবদুল মান্নান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ