শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মেয়র মিরুকে আওয়ামী লীগ বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

miruআওয়ার ইসলাম : সাংবাদিক আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনায় শাহজাদপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মেয়র মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ.কে.এম নাসির উদ্দিনকেও দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, 'দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হাতে এসেছে। এতে বলা হয়েছে, 'দলের গঠনতন্ত্রের ৪৬(ক) ধারা মতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মেয়র মিরুকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে এবং ১৫ কার্যদিবসে জবাব পাঠাতে বলা হয়েছে।'

তিনি আরও জানান, বৃহস্পতিবার জেলা কারা-কর্তৃপক্ষের মাধ্যমে চিঠিটি হালিমুল হক মিরু কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত রোববার রাতে পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ