সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

পশ্রাবের পর শুধু পানিতে কি পবিত্রতা অর্জিত হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

toilet_peshabইসলাম ডেস্ক: অনেক সময় পকেটে টিস্যু থাকলেও পশ্রাবের পর শুধু পানি দিয়ে কাজ সারা হয়। এতে কোনো সমস্যা আছে কিনা এ নিয়ে অনেকেই সন্দিহান।

ফকিহগণ বলেন, শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করলেই পবিত্রতা অর্জিত হয়ে যাবে।

হাদিসে এসেছে আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. যখন পায়খানায় প্রবেশের ইচ্ছা পোষণ করতেন তখন আমি ও আরেকটি ছেলে পানি ভর্তি পাত্র এবং একটি বর্শা নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন। মুত্তাফাক আলাইহ, মিশকাত- হা/৩৪২

আয়েশা রা. একবার মহিলাদের লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের স্বামীদের পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে বল কেননা আমি রাসূলুল্লাহ সা. কে অনুরুপই করতে দেখেছি। তিরমিযী- হা/১৯, সনদ সহীহ

ইমাম তিরমিযী বলেন, বিদ্বানগণ পানিকেই যথেষ্ট মনে করেন। পানি না পেলে কুলুখ নিবে।

উল্লেখ্য, কুলুখ ব্যাবহার করার পর পানি ব্যাবহার করতে হবে এই মর্মে যে কথা সমাজে প্রচালিত আছে তা ঠিক নয়। ইউয়াউল গালীল হা/৪২- এর আলোচনা দ্রঃ

সুতরাং পানি ব্যাবহার করে পবিত্রতা অর্জন করলেও তা সঠিক হবে। আর কারো যদি সন্দেহ থাকে তার পবিত্রতা পানিতে অর্জন হচ্ছে না তাহলে কুলুখ বা টিসু ব্যবহার করতে হবে।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ