মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পিতাকে লক্ষ্য করে মেয়রপুত্রের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lyakot talukdarআওয়ার ইসলাম : ঝালকাঠী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন তালুকদারকে লক্ষ্য করে ‍গুলি ছুড়েছে তার পুত্র আমিনুল ইসলাম লিটন। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে লিটন তাকে (লিয়াকত আলী) লক্ষ্য করে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। কিন্তু তা লক্ষভ্রষ্ট হয়। ঘটনার পর পরই লিটনকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে। ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মেয়র লিয়াকত হোসেন তালুকদারের একাধিক ঘনিষ্টজন বলেছেন, মেয়রের অজান্তে তার পুত্র লিটন অর্থের বিনিময়ে অবৈধ ইজিবাইকের লাইসেন্স দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোর্ট রোডের নিজস্ব কার্যালয়ে পুত্র লিটনকে ডেকে তিনি বকাঝকা করেন। এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। উত্তেজিত লিটন তার সঙ্গে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে মেয়রকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়েন। তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম লিটনকে গ্রেফতার করে। এ প্রসঙ্গে মেয়র লিয়াকত হোসেন সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি কোর্ট রোডের নিজ বাসভবনে অবস্থান করছেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ