শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রবাসী সাংবাদিক পলাশ রহমানের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

palash_fathaerখুলনা: বিশিষ্ট চিকিৎসক এবং সমাজ সেবক আলহাজ ডা. নাসরুর রহমান আজ রবিবার (৫ মার্চ ২০১৭) বেলা ডেড়টায় খুলনার সোনাডাঙ্গাস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি অ-ইন্নাইলাইহি রাজিউন।

ডা. নাসরুর রহমান প্রবাসী সাংবাদিক ও ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা পলাশ রহমানের বাবা। তিনি কর্মজীবনে খুলনায় সরকারী ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন এবং ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

ব্যক্তিগত জীবনে ডা. নাসরুর রহমান অত্যান্ত ধর্মপরায়ন এবং সাদা-মাটা জীবন যাপন করতেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাকে খুলনার বসুপাড়া কবরস্তানে দাফন করা হয়।

ডা. নাসরুল রহমানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ প্রবাসীরা গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন।

এআর