শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Enternআওয়ার ইসলাম : চার দিনের কর্মবিরতির পর আজ তা প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকগণ। আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানান, সকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ইন্টার্ন চিকিৎসক নেতাদের বৈঠক হয়। বৈঠকে চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মরিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এক সহকর্মীর লাঞ্ছিত হওয়ার জেরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ইন্টার্ন চিকিৎসকরা গত ১৯ ফেব্রুয়ারি গুরুতর রোগীর এক স্বজনকে দফায় দফায় মারধর এবং কান ধরে ওঠবস করান।

এ ঘটনা তদন্তে শজিমেক হাসপতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শজিমেকের চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিতসহ তাদের ভিন্ন ভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।

এ খবর জানাজানি হলে বগুড়া শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। চার সহকর্মীকে ‘শাস্তি দেওয়ার প্রতিবাদে’ তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে গত ২ মার্চ বৃহস্পতিবার বিকেলে হঠাৎকর্মস্থল ছেড়ে চলে যান।

শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার থেকে দিনাজপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে যান।

-এআরকে