শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জামেয়া ইউনুছিয়ার মাওলানা জোবায়ের কাসেমী'র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jubaer_nuhজাকির মাহদিন : ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) হিফজ বিভাগের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, মাদরাসা মসজিদের ইমাম ও খতিব, অসংখ্য ছাত্রের প্রাণপ্রিয় শিক্ষক, হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ নূহ কাসেমী গতকাল রবিবার রাত পৌনে ১২টায় তার কর্মস্থলে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার অকস্মাৎ ইন্তেকালে মাদরাসা প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ও দোয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে যান। তার শ্বশুর বাড়ি জেলা-শহরের ভাদুঘর গ্রামে।

মাওলানা জোবায়ের আহমাদ বাংলাদেশের একজন অন্যতম উস্তাজুল হুফফাজ। তার হাফেজ ছাত্ররা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

আরআর