মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

আমেরিকার চেয়ে বাংলাদেশে বাস করা ভালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

angas_detonআমেরিকার নোবেল জয়ী অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন সেদেশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলেছেন, আমেরিকার চেয়ে বাংলাদেশের মতো দরিদ্র দেশে বসবাস করা অনেক ভালো।

তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য কমলেও আমেরিকায় তা বাড়ছে। এখানে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

চলতি সপ্তাহে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপক ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের এক সম্মেলনে ভাষণ দেন। এতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ৭১ বছর বয়সী এ অর্থনীতিবিদ।

ডেটন বলেন, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাংলাদেশের চেয়েও খারাপ। দরিদ্রদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও খুব কম মানুষই এ সুযোগ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অ্যাপালশিয়ায় বসবাসকারী মানুষের গড় আয়ু বাংলাদেশের মানুষের গড় আয়ুর অনেক নিচে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ