মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ছাত্রকে পিটিয়ে আহত করায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ramjan_aliনারায়ণগঞ্জ: চুরির অভিযোগে এক ছাত্রকে পিটুনির অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নারায়ণগঞ্জের আড়াইহাজারের।

শুক্রবার আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার রিফাত নামে এক ছাত্রের ৭০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলী হেফজ বিভাগের ছাত্র হাফেজ আবু সহিদের ওপর রড ও বেত দিয়ে পিটিয়ে আহত করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার আহত মাদরাসা ছাত্র হাফেজ আবু সহিদের পিতা জসীমউদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে আড়াইহাজার থানার উপপরিদর্শক এনামুল হক শুক্রবার সকালে উপজেলার শালমদী এলাকায় অভিযান চালিয়ে মাদরাসা শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেফতার করেন।

রমজান আলী সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার নুরুজ্জামানের ছেলে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ