সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মাইক টেস্টের জন্য কুরআন তেলাওয়াত করা কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maekঅনেক সময় মাইক টেস্টের জন্য কুরআন তিলাওয়াত করতে দেখা যায়। এটা ঠিক নয়। কুরআন তিলাওয়াত একটি ইবাদাতে মাকছুদাহ ও স্বতন্ত্র ইবাদাত। হাদীস শরীফে কুরআন তিলাওয়াতের বহু ফযীলত বর্ণিত হয়েছে। আর কুরআন হল আল্লাহ্র কালাম, যা সর্বোচ্চ তাযীমের বিষয়।

সুতরাং কুরআন তিলাওয়াতকে মাইক টেস্ট ইত্যাদি কাজের মাধ্যম বানানো কখনোই সমীচীন নয়। এটা কালামুল্লাহ তাযীমের খেলাফ।

অনুরূপভাবে মোবাইলের রিংটোনের জন্যও কুরআন তিলাওয়াতের ব্যবহার অনুচিত। কারণ মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশের পর কল এলে অপবিত্র স্থানে আল্লাহ তাআলার পবিত্র কালামের ধ্বনি বেজে ওঠে, যা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ সকলকে দ্বীনের সহীহ সমঝ দান করুন।

সূত্র: মাসিক আলকাউসার

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ