মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঋণের বোঝা সইতে না পেরে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madarasaআওয়ার ইসলাম : মেহেরপুরের গাংনী পৌর এলাকার এক মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছে। তার নাম সামছুল ইসলাম।আজ সোমবার ভোরে তাঁর নিজ বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে গলায় রশি বাধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

সামছুল ইসলাম পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের কেরামত আলীর ছেলে ও একই উপজেলার বাদিয়াপাড়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক। তাঁর তিন মেয়ে ও দুই পুত্র সন্তান রয়েছে।

নিহতের চাচাত ভাই এনামুল হক জানান, প্রতিদিন ভোরে ফজরের নামাজের সময় বাড়ির লোকজন তাকে নামায পড়ার জন্য ডেকে দিত। ঘটনার দিন ভোরেও তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এনামুল হক আরও জানান, এর আগে তিনি দুইবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। শারিরিক ও মানসিক যন্ত্রনার কারণে হয়ত তিনি এ আত্মহত্যা করে থাকতে পারেন। এছাড়া বিভিন্ন জনের কাছে থেকে শোনা যাচ্ছ তিনি ঋণ করে পরিশোধ করতে না পারার কারণে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধালনা করা করা হচ্ছে। তবে কার কাছে থেকে তিনি ঋণ নিয়েছিলেন তা জানাতে পারেননি তিনি।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ