শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

কয়েকটি মুসলিম দেশে ভয়াবহ খাদ্য সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

durvikkho_sumaliaগৃহযুদ্ধ আর সংঘাতের কবলে পড়ে খাদ্য সংকটে রয়েছে চার মুসলিম দেশ। এসব এলাকায় পরিস্থিতি এমন যে, এক বেলা খাওয়ার পর পরের বার কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই। সোমবার প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েক কোটি প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমানের ব্যাপক অবনতি হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘ইরাক, সুদান, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে ভয়াবহ খাদ্য ঘাটতি বিরাজমান। এসব দেশের জনগণের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতির ওপর চলমান যুদ্ধ ও সংঘাতের ভয়াবহ প্রভাব স্পষ্ট।’

ফাওয়ের সহকারী পরিচালক ও আঞ্চলিক প্রতিনিধি আবদেস সালাম ওলাদ আহমেদ বলেন, যুদ্ধের কারণে ভয়াবহ পানির ঘাটতি দেখা দিয়েছে যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের কৃষির ওপর প্রভাব ফেলছে। আরব বিশ্বের দরিদ্রতম দেশ ইয়েমেনের অবস্থা আরও শোচনীয়। দুই বছর আগে সৌদি জোটের আক্রমণে বিধ্বস্ত দেশটির খাদ্য নিরাপত্তা ভেঙে পড়েছে।

বৈশ্বিক চরমপন্থা: দুটি কথা

গত শুক্রবার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হুশিয়ারি দিয়ে জানায়, দেশটির ২২টি প্রদেশের এক-তৃতীয়াংশই এখন দুর্ভিক্ষের মুখে। এখানকার শতকরা ১ কোটি ৭০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ফাও বলেছে, সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধ নাগরিকদের খাদ্য নিরাপত্তার ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরই জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ