শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ফের জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khepnasrta_koriaআগের বিতর্কের মুখেই জাপান সাগরে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত সিনপো বন্দর থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

স্থানীয় সময় বুধবার সকালে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সূত্র।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০ কিলোমিটার অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়া থেকে কেএন-১৫ নামে একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র জাপান সাগরে ছোড়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, উত্তর কোরিয়া সম্পর্কে এর আগে যথেষ্ট বলেছে তার দেশ। তাই এবার কোনো মন্তব্য করতে চান না তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিগগিরই এক বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের বিষয়টি থাকবে আলোচনার অন্যতম বিষয়। ওই আলোচনার দিনক্ষণ ঘনিয়ে আসার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

গত মাসে জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়ে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ