সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

'দানব' বোমায় আইএসের কিছুই হয়নি! মরেছে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে বৃহস্পতিবারের মার্কিন 'দানব' বোমা হামলায় আইএস সদস্য নিহতের যে দাবি করেছিল আমেরিকা সেটি নাকচ করেছে ইসলামিক স্টেট। বলেছে, ওই বোমায় তাদের কেউ মারা যায়নি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা কর হয়, মার্কিন বোমায় ৩৬ আইএস সদস্যকে হত্যা করা সম্ভব হয়েছে। সেই দাবি নস্যাত্‍‌ করে এদিন রাতে আইএস দাবি করে, মার্কিন বোমায় একজনও কেউ মারা যায়নি। আর ৯২ জন নিহতের যে খবর তার সবই নাকি সাধারণ নাগরিক।

পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়, পাকিস্তান সীমান্ত ঘেঁষা পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহারে আইএস ঘাঁটি লক্ষ করে ২২ হাজার ৭০০ পাউন্ড (১০,৩০০ কেজি)-এর জিবিইউ-৪৩ বোমা ফেলা হয়েছে। এটাই আমেরিকার তৈরি সর্ববৃহত্‍‌ নন-অ্যাটমিক বোমা, যাকে 'মাদার অফ অল বম্বস' নামে আখ্যায়িত করা হয়েছে।

ইরাক যুদ্ধের ঠিক আগের দিন প্রথমবার পরীক্ষামূলকভাবে এই দানব বোমা ফাটানো হয়েছিল।

আফগানিস্তানে সর্ববৃহৎ মার্কিন বোমায় নিহত বেড়ে ৯২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ