মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বগুড়ায় সড়ক দুর্ঘটনা; আহত ২৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।

শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১১জন শজিমেকে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ