শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বৈশাখী মেলায় যেতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বানারীপাড়া উপজেলায় বৈশাখী মেলায় যেতে না দেওয়ায় বাবা-মার ওপর অভিমান করে কাজল আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহিষাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

কাজল আক্তার মহিষাকাঠী বহুমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। মহিষাকাঠীর আনোয়ার মিয়ার মেয়ে সে ।

পরিবারের বরাত দিয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান গণমাধ্যমকে জানান, বৈশাখী মেলায় বান্ধবীদের সঙ্গে যাওয়ার বায়না নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় কাজলের। পরে সে অভিমান করে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ওসি জানান, তবে সুরতহালের প্রতিবেদনে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।

ট্যানারি স্থানন্তর প্রক্রিয়ায় ফাঁদে পড়ল শ্রমিরা

রবিবার ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ