সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

৪ কারণে রাতে তরমুজ খাওয়া নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এই ঘাম ঝড়ানো চৈত্রের গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে। যেমন ভাল লাগে, তেমনই হার্ট, কিডনি সুস্থ রাখতে, শরীর ঠাণ্ডা রেখে হিট স্ট্রোকেরও ঝুঁকি কমায় তরমুজ। তবে তরমুজ বেশি খেলে বা ভুল সময় খেলে কিন্তু হিতে বিপরীত ফলও হতে পারে।

শরীর ঠান্ডা রাখে বলে অনেকেই রাতে তরমুজ খেয়ে অসুস্থও হয়ে পড়েন। জেনে নিন কেন রাতে তরমুজ খাওয়া উচিত নয়।

১। তরমুজ সহজে হজম হয় না বা হজমে সাহায্য করে না। তাই রাতে তরমুজ খেলে বদ হজম হতে পারে।

২। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি থাকে। ফলে রাতে তরমুজ খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে রাতে বার বার প্রস্রাব পেতে পারে। ফলে ঘুমে ব্যাঘাত ঘটে পর দিন ক্লান্ত লাগতে পারে।

৪। আয়ুর্বেদেও রাতে কোনও ফল বা তরমুজ খেতে বার‌ণ করা হয়েছে। রাতে ফল খেলে ডায়েরিয়া, এমনকী কোনও কোনও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

চিকিৎসকরা জানাচ্ছেন, সকাল বা বিকেলের দিকেই তরমুজ খাওয়ার আদর্শ সময়। সেই সঙ্গেই অতিরিক্ত তরমুজ খাওয়ার আগে কিছু ক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এর ফলে তরমুজ থেকে শরীর খারাপ হওয়ার ঝুঁকি কমে। প্সনি থেকে তুলে তরমুজ টাটকা খাওয়াই ভাল। অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা খেতে চান। গরমে খেতে ভাল লাগলেও ফ্রিজে রাখা তরমুজ থেকে অ্যাসিডিটি হতে পারে।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ