মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আম কুড়াতে গিয়েছিল ছেলেটি...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়ো বৃষ্টির পর আম কুড়াতে গিয়েছিল ছেলেটি। কিন্তু সেটাই কাল হলো। টমেটো চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠানো হলো শিশু আবদুল্লাহ (১২) নামের এক মাদরাসা ছাত্রকে।

ঘটনাটি লক্ষিপুরের। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের আওলিয়া এলাকার স্থানীয় মাদরাসা বিদ্বেষী আলাউদ্দিন লাভু এ ঘটনা ঘটায়। আহত আবদুল্লাহ আতহারুল উলুম মোহাম্মদিয়া কওমি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।

নির্যাতিত শিশুর বাবা শফিক উল্লাহ জানান, তার ছেলে আম কুড়াতে একটি টমেটো ক্ষেতে যায়। কিন্তু আলাউদ্দিন মিথ্যা টুমটো চুরির অপবাদ দিয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পর ও লাথি দিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে কয়েকজন নারী দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মিমাংশা করবেন বলে আশ্বাস দেন। এ ব্যাপারে ভিযুক্ত আলাউদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, ঘটনাটি দুঃখজনক। আবদুল্লাহ মাদরাসার আবাসিক ছাত্র। সে আমার বাড়ির গাছের নিচে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এ সময় চুরির অভিযোগ এনে তাকে মারধর করা হয়।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ