সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বেতনের ২৫% পাবে প্রাক্তন স্ত্রী ও সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বামীর বেতনের ২৫% পাবে প্রাক্তন স্ত্রী ও সন্তান। প্রাক্তন স্ত্রী ও সন্তানের খোরপোষের নিশ্চয়তা প্রদানে ভারতের শীর্ষ আদালত এক রায়ে এ সিদ্ধান্ত দিয়েছে।

আদালতের রায় অনুযায়ী, এখন থেকে স্বামীর বেতনের ২৫ শতাংশ বিচ্ছেদের পর পাবে তার প্রাক্তন স্ত্রী ও সন্তান। সুপ্রিম কোর্টের বিচারপতি আর.ভানুমতি এবং এম.এম সন্তানাগৌদা সমস্ত পরিস্থিতি বিবেচনা করে এই রায় দিয়েছেন।

আদালতের দাবি, বিচ্ছেদের পর এক নারী যাতে তাঁর সন্তানকে নিয়ে সম্মানজনক জীবনধারণ করতে পারেন সেকথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা এক ব্যক্তির মাসিক বেতন ছিল ৯৫ হাজার ৫২৭ টাকা। এই রায়দানের পর এখন থেকে তাঁকে তাঁর প্রাক্তন স্ত্রীকে বেতন থেকে কুড়ি হাজার টাকা খোরপোষ বাবদ দিতে হবে।

প্রসঙ্গত, হুগলির ওই ব্যক্তিকে তাঁর প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ ২৩ হাজার টাকা করে প্রতি মাসে দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ওই ব্যক্তি।

ওই ব্যক্তির আর্জি ছিল, তিনি ফের পরিবার শুরু করেছেন। সেই নতুন পরিবারেও তাঁর খরচ রয়েছে। সেই দিক খতিয়ে দেখে এই টাকার অঙ্কের পরিমাণ কিছুটা কমানোর আবেদন জানিয়ে অপর একটি মামলা দায়ের করেন শীর্ষ আদালতে। সেই মামলার প্রেক্ষিতেই এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

-এআরকে

কওমি স্বীকৃতিকে কোনো সংকীর্ণ জায়গা থেকে দেখা উচিৎ হবে না: মিজানুর রহমান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ