মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হবিগঞ্জে কালবৈশাখী; লণ্ডভণ্ড ৩ শতাধিক ঘর-বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জে সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ অবস্থায় এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ঝড় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে হবিগঞ্জ সদর উপজেলার বলায়ের ছক, শরিফপুর ও দরিয়াপুর, বানিয়াচং,পুর্ব কাটাখালী, শুকরীপাড়া, নিতাইরছক, কালার ছক, উপজেলার মুরাদপুর ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এতে প্রায় ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড  হয়ে যায়।  ঝড়ের তোপে কয়েক হাজার গাছপালা  গাছপালা উপরে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পড়ায় গ্রামগুলো বিদুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ২ বান করে ঢেউটিন, নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এ ব্যাপারে অধিকাংশ ক্ষতিগ্রস্তরা জানান, এত অল্প সাহায্যে তাদের কিছু হবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ