বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর খতমে বুখারী কনফারেন্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বৃটেন প্রবাসীদের সর্ব বৃহত্তর মাদরাসা জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর ১১তম খতমে বুখারী কনফারেন্স।

বৃটেনের প্রবীণ আলেম শায়েখ হযরত মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিদায়ী ছাত্র দের বুখারী শরীফের শেষ দারস পেশ করেন বিশিষ্ট আলেম শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী।

জামেয়ার প্রতিষ্ঠা মুহতামিম শায়খ মাওলানা রেজাউল হক সংক্ষিপ্ত রিপোর্ট পেশ ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মেহমানদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা সিলেট এর মুহতামিম শায়েখ মাওলানা জিয়া উদ্দিন, আল্লামা শায়খে কৌড়িয়া (রহঃ)এর বিশিষ্ট খলিফা মাওলানা শায়েখ ইমাম উদ্দিন, দারুল উলূম ব্যারীর শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহীম, খলিফায়ে ফেদায়ে মিল্লাত শায়খ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা এমদাদুল হাসান নোমানী, মাওলানা একরামুল হক খায়েরী, মাওলানা শামছুদ্দিন, মাওলানা শায়েখ ছালেহ আহমদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা আব্দুর রব, মুফতী মাহবুবুর রহমান, ক্বারী মাওলানা আব্দুল হাফিজসহ স্থানীয় শতাধিক উলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

পরিশেষে জামেয়ার মুহতামিম শায়েখ মাওলানা রেজাউল হক উপস্থিত মেহমান ও শিক্ষক বৃন্দকে সাথে নিয়ে দাওরায়ে হাদীস সমাপন কারীদের মাথায় পাগড়ী পরিয়ে দেন। স্মরণকালের বৃহত্ত এই সম্মেলন পরিচালনা করেন জামেয়ার শিক্ষা সচিব শায়েখ মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ ও মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম ।

ব্রিটেনে দীনের প্রসারে অবদান রাখছেন শায়খ মাওলানা রেজাউল হক