সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুআ ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ-এর ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পণ উপলক্ষে ০৫ জুন ২০১৭ তারিখ সোমবার মেঘনা-কর্ণফুলী বীমা ভবন-এ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, এতে কোম্পানীর পরিচালক কর্ণেল (অবঃ) সামসুদ্দিন আহমেদ, মুখ্য নির্বাহী কর্মকতা ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানীর চেয়ারম্যান মহোদয়সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্মৃতিচারণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দুআ করা হয়।

কোম্পানীর শরিয়াহ কাউন্সিলের রাকাবা শারইয়্যাহ মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন। আাল্লাহর ভয় ও তাকওয়া অর্জন করে পরকালীন মুক্তি অর্জনের জন্য সবাইকে অনুরোধ করেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব (ভারপ্রাপ্ত) ও পেশ ইমাম মুফতি মুহামম্দ এহসানুল হক জিলানি কোম্পানীর সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় দুআ করেন। সিয়াম সাধনার মাসে গরীব-দুঃখীদের পাশে সাহয্যের হাত সম্প্রসারণ করার জন্য উৎসাহিত করেন।

আরআর