মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আসিফ, বালাম ও ইমরানের রোজার উপহার ‘মুমিন হতে চাই’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: প্রথম বারের মতো ইসলামিক গান গাইলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিক আকবর। ‘মুমিন হতে চাই’ শিরোনামের গানটিতে  একসঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন হালের দুই জনপ্রিয় স্টার বালাম এবং ইমরান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ গানটি প্রকাশ করেছে ।

‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই/দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই- এমন কথার গানটি লিখেছেন- গোলাম কবীর রনী আর গানটিতে সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন- মীর মাসুম। গানটির ভিডিও নির্মাণ করেছেন  শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)।

মাহে রমজানের বিশেষ এই গান সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো একটি ইসলামিক গান গাইলাম, আমার সাথে আছে বালাম ও ইমরান।   অসম্ভব মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই  গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টি কর্তার অপার মহিমার কথা।

গানটির ভিডিওতে দেখানো হয়েছে আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক। আশা করছি গানটি সবার হৃদয়কে নাড়া দেবে।

‘মুমিন হতে চাই’ গানটি গত ১১ জুন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে অবমুক্ত করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ