সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২২ জুন বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বৃটেনের শীর্ষ ওলামা-মাশায়েখ, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন।

আলোচনায় বৃটেনের শীর্ষ উলামায়ে কেরাম রাজনীতিবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ শান্তিময় সমাজ বির্নিমানে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার উপর গুরুত্ব প্রদান করেন ।

জমিয়ত উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় জনাকীর্ণ এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সরকারের সাবেক প্রেসিডেন্ট এর উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের প্রধান মাওলানা এ কে এম মওদুদ হাসান, সাবেক কাউন্সিলর, তুর্কি কমিউনিটি লিডার জনাব মুতালীব,টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক ডিপুটি মেয়র অহিদ আহমদ, হেকনি বারার সাবেক স্পিকার ও কাউন্সিলর ফয়জুল্লাহ খান, হেকনি ফেইত ফোরামের চেয়ার ইউসুফ মিনারাত, নিদা ট্রাস্ট এর সিইও ফয়জুল আলী, কাউন্সিলর মুস্তাকিম মুসা,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শাখার সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক আলহাজ সদরুজ্জামান খান,বি এন পি নেতা ইনজিনিয়ার রেজাউল হক, বিশিষ্ট আলেম মাওলানা সাঈদ আলী।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত এ ইফতার পুর্ব আলোচনায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হুছাইন আহমদ বিশ্বনাথী,সহকারী ট্রেজারার মুফতি মোতাহির, ইউকে জমিয়তের মিডিয়া সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,ওয়েলফেয়ার সেক্রেটারী হাফিজ জিয়াউদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব বুলবুল আহমদ,কেন্দ্রীয় সদস্য হাফিজ মাওলানা খালেদ আহমদ প্রমুখ।