মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব; সমালোচনায় ভারতের কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে প্রকাশ্যে শৌচকর্মের বিরুদ্ধে চলছে অভিযান। আর এ মুহূর্তেই কিনা ভাইরাল হলো একজন মন্ত্রীর প্রকাশ্যে রাস্তার পাশে শৌচকর্ম করার ছবি। ভারতজুড়ে এই নিয়ে চলছে তুমুল সমালোচনা।

সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহের প্রকাশ্যে প্রস্রাব করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি নিয়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ চলছে।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রাস্তার একপাশে দাঁড়িয়ে মন্ত্রীমশাইয়ের লালবাতি লাগানো গাড়ি। একটি দেওয়ালের গায়ে প্রস্রাব করছেন রাধামোহন। অন্য দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে তার সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার নিজেদের টুইটার একাউন্টে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই মূত্রত্যাগের ছবি শেয়ার করেছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ক্যাপশনে লালু প্রসাদের দলের তরফে বিদ্রূপ করে লেখা হয়েছে, ‘কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে স্বচ্ছ ভারত অভিযানকে আরও এগিয়ে নিয়ে গেলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। খরা বিধ্বস্ত রাজ্যে তিনি উদ্বোধন করলেন একটি সেচ প্রকল্পের।’

দেশটির সংবাদমাধ্যমের দাবি, ২০১৪’র ২৫ জুন বিহারের মোতিহারিতে মন্ত্রীর ওই ছবিটি তোলা হয়েছে। আরজেডি দাবি করছে অতো পুরনো নয় ছবিটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ