মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আসলেই আমরা কি জানি? আমাদের দেশে কি হয়েছে? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমাদের যারা বন্যা নিয়ে কাজ করেন তারা বলেন, বন্যার বিষয়টা হচ্ছে সাইকেলের চাকার মত আগে এটা ঘুরে আসতে ১০ বছর লাগতো। তাই আগে ১০ বছর পর পর বন্যা হতো। কিন্তু বর্তমানে বিষয়টা কমে এসেছে। এখন আমরা দেখছি আট বছর পর বন্যা হচ্ছে। এই বিষয়টা আমাদের সবারই জানা কিন্তু কথা হচ্ছে সরকারের যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা আসলে এটা মোকাবিলা করার জন্য কতটা ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদ পত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন সাংবাদিক গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, বন্যা নিয়ে কথা বলতে হলে প্রথমে বলতে হয় হাওরের কথা। সেখানে বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনেক টাকা দুর্নীতি হওয়ার কথা উঠেছে। এখন তো সেই হাওরের বন্যার কারণে চালের বাজার অনেক অস্থিতিশীল হয়ে পরেছে। যাহোক সব বিষয়ের দায়িত্ব হচ্ছে প্রশাসনের। বন্যা হবে সেটা প্রাকৃতিক বিষয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে প্রশাসনের লোকেরা বন্যা কবলিত লোকদেরকে কতটা সহযোগিতা করছে?

আফসান চৌধুরী আরো বলেন, আমাদের দেশে আসলে কি হয়েছে সেটা কিন্তু কেউ বলেনি। আমরা অভিযোগ শুনেছি। সেই অভিযোগের আবার পাল্টা অভিযোগ শুনেছি কিন্তু আসলে কি ঘটেছে আমরা সেটা শুনতে পাইনি। আসলে আমরা জানিই না যে, আমাদের দেশে কি হয়েছে। আমাদরে দেশের পরিবেশটা আর আগে মত নেই। এখন অনেক পরিবর্তন হয়েছে। আর এই কারণেই নদীর ভাঙ্গন বেড়েছে। আমি যখন কাজ করেছি সেই সময়ের পরিবেশ আর আজকের পরিবেশ সমন নয়। আমাদের দেশে এবার অনেক গুলো ঘটনা এক সাথে ঘটে গেছে যার কারণে এবার পরিস্থিতি কিছুটা খারাপ। এমন খারাপ পরিস্থিতি খুব কম সময়ই হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ