শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যৌথ শিক্ষা সহায়ক কার্যক্রমে রকমারি ডট কম এবং ইকরা বাংলাদেশের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌথ শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য রকমারি ডট কম এবং ইকরা বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে রকমারি ডট কম ও ইকরা বাংলাদেশকে শিক্ষা বিস্তারে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সহ সভাপতি, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, জমিয়াতুল ওলামা ও ইকরা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এবং হেড অব কমিউনিকেশন মাহমুদুল হাসান সাদি।

শিক্ষা বিস্তারে সহযোগী হিসেবে থাকায় রকমারি ডট কম এর প্রতি ধন্যবাদ জানিয়ে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেন , “ জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রকমারি ডট কমের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা বই পৌঁছে দিচ্ছে তা সত্যিই অনুকরণীয়। ”

এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-গন উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ