সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সকালে নাস্তা না খাওয়ায় পেটে ২০০ পাথর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সকালে অনেকেই নাস্তা করেন না। ব্যাচেলর ও শিক্ষার্থীদের মধ্যে এ অভ্যাস বেশি দেখা যায়। কিন্তু এর জন্য এমন বড় মাসুল দিতে হবে কে জানে?

সম্প্রতি চীনের এক নারী পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা করে দেখা গেল তার গলস্টোন হয়েছে। তাও আবার একটি দু’টি নয় বেশ অনেকগুলি।

সঙ্গে সঙ্গেই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন শেষে পেট থেকে বেরিয়ে আসে ২০০টি পাথর।

চিকিৎসকরা জানিয়েছেন, এতগুলো পাথর একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে না খাওয়ার অভ্যাস ছিল চেন নামের ওই নারীর। দিনের পর দিন না খেয়ে থাকার ফলেই পিত্তরস জমাট বেঁধে পিত্তথলি ও পিত্তনালীতে এতগুলো পাথর হয়েছে। কোনও কোনও পাথরের আকার এতটাই বড় যে, প্রায় একটা ডিমের সমান।

চেন জানিয়েছেন, প্রায় ৮ বছর ধরে সকালে কোনো ধরনের নাস্তা করেননি তিনি। প্রায় ১০ বছর ধরেই পাকস্থলীতে ব্যথা হতো তার। কিন্তু অপারেশনের ভয়েই আগে চিকিৎসকের কাছে যাননি তিনি। আরো আগে চিকিৎসককে দেখালে পরিস্থিতি এতটা জটিল হতো না।