বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মুশফিকুর রহিমের (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে। যে কারণে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দি মানুষের এমন দুর্দশা দেখে আর চুপ থাকতে পারেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেশের মানুষদের আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজে বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

আজ সকাল ১১: ২৪ মিনিটে নিজের ফেসবুক পেজে লাইভে মুশফিক বলেন, ‘অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। এবং আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা অনেকেই হয়তো বা সাহায্য করেছেন এবং আরো সাহায্য প্রয়োজন। আপনারা আর্থিকভাবে কিংবা ত্রাণসহায়তা দিয়ে, যেভাবেই হোক তাদের পাশে এসে দাঁড়ান।’

বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের মানুষজন, দিনাজপুর-ঠাকুরগাঁও মানুষজনের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ত্রাণ বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করতে না পারলেও অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তাদের ভয়াবহ দুর্দশার দ্রুত অবসান ঘটে এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এই বানভাসি মানুষদের সাহায্য করি। এ জন্যই আজ আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন।’

https://www.facebook.com/MushfiqurOfficial/videos/10155361549802012/

জন্মদিন উপলক্ষে সবাইকে ৫ ওয়াক্ত নামাজের আহ্বান মুশফিকের

-এজেড