সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হাজিদের সেবা দিচ্ছে ২ হাজার নারী স্বেচ্ছাসেবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হাজিদের সেবা দিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছে সৌদি আরবের ২ হাজারের বেশি নারী। হজ কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দানকারীদের নারী বিভাগের প্রধান আসমা আর-রিফাই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রায় ২৫০০ নারী এবার হাজিদের স্বেচ্ছাশ্রম দিবেন। ব্যাপক প্রচার প্রচারণার কারণেই এবার তুলনামূলক নারী স্বেচ্ছাসেবী বেশি পাওয়া গেছে বলে তিনি জানান।

নারী স্বেচ্ছাসেবী সংগ্রহে এবার হজ্জ মন্ত্রণালয়ের শ্লোগান ছিলো ‘পূন্যের কাজে সহযোগী হন’।

আর-রিফাই বলেন, ‘সৌদি তরুণদের জন্য এটা গর্বের যে তারা হজযাত্রীদের সেবায় দীর্ঘ ১৫-২০ দিন সময় ব্যয় করে।’

নারী স্বেচ্ছাসেবী দলে ২০ বছর থেকে ৪০ বছর বয়সী নারী রয়েছে। তাদের প্রত্যেকেই প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেছেন।

উল্লেখ্য, নারী স্বেচ্ছাসেবীগণ সাধারণত নারীদের সেবা প্রধান করেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ