শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতনের প্রতিক্রিয়ায় মিয়ানমারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিদ্ধান্ত জানানো হয়েছে।

রোববার রাতে মন্ত্রণালয়ের ইস্যু করা এ সংক্রান্ত এক বিবৃতিতে, রোহিঙ্গাদের রক্তপাত বন্ধে আন্তর্জাতিক মহলের তরফে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া নৃশংসতা বন্ধে মিয়ানমার সরকার পদক্ষেপ না নেয়া পর্যন্ত মালদ্বীপ সরকার মিয়ানমারের সঙ্গে সকল প্রকার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিবৃতিতে দেশটি মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া গর্হিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতি অনুরোধ জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ