শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আজ থেকে ফিরতি হজফ্লাইট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের ফিরতি হজফ্লাইটের কার্যক্রম আজ থেকে শুরু হবে এবং তা ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় ১৬৯টি ফিরতি হজফ্লাইট, ১৪৯টি ডেডিকেটেড এবং ৩০টি সিডিউলড ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, “দীর্ঘকায় বোয়িং-৭৭৭ বিমানের মাধ্যমে ফিরতি হজফ্লাইট সমূহ পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।”

ইকোনোমিক ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৬ কেজি পণ্য বিনা শুল্কে বহন করতে পারবেন।

বাংলাদেশ হজ কর্তৃপক্ষ আলাদাভাবে হজযাত্রীদের জন্য পবিত্র জমজমের পানি আনবে। হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিজনকে ৫ লিটার করে জমজমের পানি দেয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে একলাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে হজব্রত পালন করেন। তাদে মধ্যে অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ