বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে চলমান সংকট নিরসনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে আবারো তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেন এবং বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারো প্রতিবাদ জানান।

এ বিষয়ে আজ তাকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারকে।

এছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলো। এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া হলেও প্রথম ও তৃতীয় দফায় অব্যাহতহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার প্রতিবাদ জানায় বাংলাদেশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ