শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান সেতুমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি রোহিঙ্গা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আপনারা রাজনীতির নোংরা খেলায় মেতে উঠছেন। আপনাকে আর আপনার দলকে বলবো, রোহিঙ্গাদের নিয়ে ইস্যু সৃষ্টি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকুন।’

ওবায়দুল কাদের শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী-মালিবাগান সড়কের পশ্চিম কুসুমপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনার সরকার সব দিক থেকেই প্রশংসিত এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মায়নামার থেকে রোহিঙ্গা জনস্রোত যেভাবে ধেয়ে আসছে, তা অত্যন্ত মানবিক।

তিনি বলেন, ‘নাফ নদী দিয়ে নারী ও শিশুরা পাড়ি দিচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত হলেও তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। সরকার থেকে খাদ্য, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ সরকার জাতিসংঘের দৃষ্টি আনতে কাজ করে যাচ্ছে।’

সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদসহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ